আগামী নির্বাচনে বড় ভাই শাহজাহান প্রার্থী হলেও বিএনপির প্রার্থী হবেন শাহ আলম
আমি কখনো কল্যান পার্টির কোষাধ্যক্ষ ছিলাম না-শাহ আলম

আনিসুজ্জামান অনু
বড় ভাই শাহজাহান যদি কোন দলের মনোনয়ন নিয়ে নারায়নগঞ্জ-৪(ফতুল্লা) আসনের সংসদ সদস্য পদে লড়াই করেন তারপরেও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শাহ আলম বিএনপির মনোনয়ন নিয়েই নির্বাচন করবেন। গত শুক্রবার সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা ও ফতুল্লা থানা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অসুস্থ সৈয়দ মশিউর রহমান শাহীনকে তার বাড়িতে দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিস্তারিত
জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে অ্যাড.তৈমূর
পুলিশের ভাবমূর্তি আজ চরম ভাবে প্রশ্নবিদ্ধ

শহর সংবাদদাতা
জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, যে সব পুলিশ কর্মকর্তা অন্যায় ভাবে বিএনপি নেতাদের লাঠিপেটা করেছে প্রয়োজনে তাদের আইনের কাঠ গড়ায় দাড় করানো হবে। তিনি প্রশ্ন রেখে বলেন, পুলিশের ভাবমূর্তি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তারা জনগণের জানমালের নিরাপত্তা বিধানের পরিবর্তে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছে। এভাবে দমন পীড়ন চালিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না। এতে আন্দোলন আরো বেগবান হবে বলে।
বিস্তারিত